মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া *** নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত *** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান

গাজা ইস্যুতে নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের বিরোধিতা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের ৩ জন শীর্ষ কর্মকর্তা এ ইস্যুতে দেশটির  অবস্থান স্পষ্ট করেছেন।

আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র এবং বাইডেনের অন্যতম উপদেষ্টা জন কিরবি শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেন, ‘আমরা অবশ্যই এ ইস্যুতে (নেতানিয়াহুর সঙ্গে) ভিন্নমত পোষন করি।’

বাইডেন প্রশাসনের অপর এক জেষ্ঠ্য কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে বলেন, ‘যদি তার (নেতানিয়াহু) এই বক্তব্যকে চুড়ান্ত বিলে ধরে নেই, তাহলে একদিকে গাজায় মানবিক সহায়তার প্রবাহ বন্ধ হয়ে যাবে, অন্যদিকে সেখানে আটক জিম্মিদের মুক্তিও আটকে যাবে যা কখনো কাম্য নয়। এছাড়া আরো অনেক বিষয় এর সঙ্গে যুক্ত রয়েছে।’

‘সেসব ইস্যুকে অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে আমেরকিার তৎপরতা থামবে না।’

আমেরকিার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার শুক্রবার এক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, ‘গাজা উপত্যকার নিরাপত্তা নিশ্চিত করা একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ, আর উপত্যকাকে পুনর্গঠন করা স্বল্পমেয়াদী চ্যালেঞ্জ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া এই দুই চ্যালেঞ্জের কোনোটিই মোকাবিলা করা সম্ভব নয়।

বৃহস্পতিবার ইসরায়েলের তেল আবিব শহরে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন, জর্ডান নদীর পশ্চিমে পুরো এলাকার নিরাপত্তায় ইসরায়েলের নিয়ন্ত্রণেই থাকতে হবে। প্যালেস্টাইনিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনায় ওই এলাকাও রয়েছে। 

‘এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত এবং এটি (প্যালেস্টাইনি রাষ্ট্রের) সার্বভৌমত্বের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। আমি বিষয়টি আমার মার্কিন বন্ধুদের জানিয়েছি এবং ইসরায়েলের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে পারে এমন বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা থামিয়ে দিয়েছি,’ সংবাদ সম্মেলনে বলেন নেতানিয়াহু।

ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর পদে থাকা বেঞ্জামিন নেতানিয়াহু তার গোটা রাজনৈতিক জীবন স্বাধীন প্যালেস্টাইনি  রাষ্ট্রের বিরোধিতা করে কাটিয়েছেন। গত মাসে তা গর্ব করে ঘোষণাও করেছিলেন তিনি। ফলে তার এই মন্তব্য খুব একটা অপ্রাত্যাশিত ছিল না।

সূত্র: এএফপি

এইচআ/ আই.কে.জে/


বেনিয়ামিন নেতানিয়াহু গাজার নিয়ন্ত্রণ জন কিরবি আমেরিকা-ইসরায়েল স্বাধীন প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250