ছবি: সংগৃহীত
'পক্ষপাতদুষ্টের' অভিযোগে আমেরিকার সংবাদমাধ্যম 'ন্যাশনাল পাবলিক রেডিও' (এনপিআর) ও 'পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের' (পিবিএস) সরকারি অর্থায়ন বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১লা মে) অর্থ বন্ধের একটি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে ট্রাম্প অভিযোগ করেছেন, এ সংবাদমাধ্যমগুলো পক্ষপাতদুষ্ট। ওয়াশিংটন থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।
এএফপি জানিয়েছে, এনপিআর ও পিবিএসের আংশিক অর্থ আসে আমেরিকার করদাতাদের কাছ থেকে। অবশিষ্ট অর্থ আসে ব্যক্তিগত অনুদান থেকে। দীর্ঘদিন ধরে বেশিরভাগ মূলধারার সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্পের বৈরি সম্পর্ক বিরাজ করছিল। আগে এগুলোকে তিনি ‘জনগণের শত্রু’ হিসেবে বর্ণনা করেছিলেন।
ট্রাম্প নির্বাহী আদেশে বলেছেন, এনপিআর ও পিবিএস আমেরিকার করদাতাদের অর্থের মাধ্যমে ‘কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং’ (সিপিবি) এর মাধ্যমে সরকারি সহায়তা পায়। আমি তাই নির্দেশ দিচ্ছি, সিপিবি বোর্ড ও সব নির্বাহী সংস্থা যেন এনপিআর ও পিবিএসকে অর্থ দেওয়া বন্ধ করে।
তিনি আরো বলেছেন, ‘এ দুই প্রতিষ্ঠান সঠিক, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে না।’ তবে কংগ্রেস ইতোমধ্যেই ২০২৭ সাল পর্যন্ত সিপিবি’র বাজেট অনুমোদন করেছে, যা এই নির্বাহী আদেশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন