শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

ডিজিটাল পদ্ধতিতে ৬৭ হাজার শিক্ষকের বেতন হতে পারে আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানোর সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের তথ্যমতে বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) দ্বিতীয় ধাপের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হতে পারে।

গতকাল বুধবার রাতে মাউশির অর্থ ও ক্র‘য় বিভাগের উপপরিচালক আবু সাঈদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দ্বিতীয় ধাপে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতনের মেসেজ পাওয়া ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর বেতনের জিও (সরকারি নির্দেশনা) জারি হয়েছে। বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে জমা হতে পারে।

আবু সাঈদ মজুমদার বলেন, নানা সমস্যার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। বৃহস্পতিবার বেতন ব্যাংকে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে। কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামী সপ্তাহে শিক্ষকরা অবশ্যই বেতন তুলতে পারবেন।

আরও পড়ুন: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা প্রকাশ

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হতো। বেতনের টাকা তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এ ভোগান্তি কমাতে ইএফটিতে বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

এসি/ আই.কে.জে/  

এমপিওভুক্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250