শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

দোকানে বিক্রির সময় ২ টন ৫০০ কেজি সরকারি চাল জব্দ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের পুরাতন বাজারের চালপট্টিতে অভিযান চালিয়ে সরকারি কর্মসূচির দুই টন ৫০০ কেজি চাল জব্দসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯শে মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল।

আরো পড়ুন : রাজধানীর ৮০ টাকার বেগুন বগুড়ায় আড়াই টাকা!

জানা গেছে, মহিলা ও শিশু অধিদপ্তরের বরাদ্দ করা ভালনারেবল উইমেন বেনিফিড (ভি,ডব্লিউ,বি) প্রকল্পের অধীনে হতদরিদ্র নারীদের মাঝে এদিন জনপ্রতি ৩০ কেজির এক বস্তা করে চাল বিতরণ করছিল সান্তাহার ইউনিয়ন পরিষদ। সান্তাহার পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন সান্তাহার ইউনিয়ন পরিষদ থেকে ভি,ডব্লিউ,বি কার্ডধারী নারীরা চাল নিয়ে পাশে থাকা দৈনিক বাজারের চালপট্টিতে গিয়ে বিক্রি করছিলেন। ঘটনাটি গোপন সূত্রে জানতে পেরে ওই দিন দুপুর একটার দিকে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। সরকারি চাল কেনার অপরাধে বাজারের চাল ব্যবসায়ী কামাল হোসেন ও ওয়াহেদ আলীকে গ্রেফতার করা হয়। এ সময় অপর আসামি ছুনু কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় উপজেলা সদর এল,এস,ডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

এস/ আই. কে. জে/ 


চাল ডাকবাংলো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250