শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

এবার বাচ্চা সামলাতে গিয়ে বিপাকে মিস্টার বিন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মিস্টার বিন অর্থাৎ রোয়ান অ্যাটকিনসনের অভিনয়ে মুগ্ধ হন আট থেকে আশি বছর বয়সী সবাই। পর্দায় তার দেখা মিললেই মন খারাপ নিমেষে উধাও হয়ে যায়। কৌতুক অভিনয় দিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। মিস্টার বিন আবারও আসছেন এক পশলা হাসির ঝলক নিয়ে।

২০২২ সালে নেটফ্লিক্সে এসেছিল ৯ পর্বের কমেডি সিরিজ ‘ম্যান ভার্সেস বি’। সিরিজজুড়ে এক মৌমাছিই ছিল মিস্টার বিনের যত ঝামেলার মূলে। বিশাল এক প্রাসাদে মৌমাছির সঙ্গে তার সেই যুদ্ধের গল্প বেশ আলোচিত হয়েছিল। তথ্যসূত্র: ইয়াহু ডটকম।

তিন বছর পর আসছে ম্যান ভার্সেস বি-এর সিকুয়েল ‘ম্যান ভার্সেস বেবি’। চার পর্বের এই সিরিজে আগের মতোই ট্রেভর বিংলি চরিত্রে পাওয়া যাবে রোয়ান অ্যাটকিনসনকে। এ সিজনে তার মূল সংকট দুই শিশু। তাদের সামলাতে গিয়ে পদে পদে নাজেহাল মিস্টার বিন!

ম্যান ভার্সেস বি-তে বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতে গিয়ে খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল ট্রেভর বিংলির। তাই ওই কাজ ছেড়ে দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে, লোভনীয় বেতনের কোনো প্রস্তাব না পাওয়া পর্যন্ত আপাতত হাউস কেয়ারটেকারের কাজে ফিরবে না। এক স্কুলে কেয়ারটেকারের চাকরি নিয়েছে বিংলি।

কয়েক দিন ধরে বিংলির মন বেশ প্রফুল্ল। কারণ, স্কুলে ক্রিসমাসের ছুটি শুরু হচ্ছে। তবে তার এই আনন্দের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না। শেষ ক্লাসের দিন স্কুলের আশপাশে নামপরিচয়হীন দুই শিশুকে খুঁজে পায় বিংলি।

কোনো অভিভাবক না পাওয়ায় তার ওপরই পড়ে শিশুদের দেখাশোনার ভার। তাদের সামলাতে গিয়ে একের পর এক ঝামেলায় পড়ে বিংলি। নিজের ক্রিসমাসের ছুটি পণ্ড হয়ে যায়।

ম্যান ভার্সেস বেবি সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করেছে নেটফ্লিক্স। তাতে বাচ্চাদের সঙ্গে নানা মুহূর্তে দেখা গেছে রোয়ান অ্যাটকিনসনকে। নেটফ্লিক্স জানিয়েছে, ক্রিসমাস উপলক্ষে ১১ই ডিসেম্বর থেকে এ প্ল্যাটফর্মে দেখা যাবে ম্যান ভার্সেস বেবি। অভিনয়ের পাশাপাশি উইল ভেডিসের সঙ্গে সিরিজটি লিখেছেন ও নির্দেশনাও দিয়েছেন রোয়ান অ্যাটকিনসন।

জে.এস/

মিস্টার বিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250