সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

বাধ্য হয়ে নিজের গহনা বিক্রি করে দেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০০ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে সিনেমায় অনিয়মিত। বর্তমানে নিজের ব্যবসা, বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ক্যারিয়ার তুঙ্গে থাকা সময়েই সেই ঢালিউড কুইন নাকি অর্থকষ্টে ভুগেছেন। শুধু তাই নয়, পরিস্থিতি সামাল দিতে নাকি নিজের পছন্দের অনেক গহনাও বিক্রি করেন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন অপু বিশ্বাস নিজেই।

অপু বলেন, ‘এখন আমি আর্থিকভাবে সফল হলেও একটা সময় অনেক অর্থকষ্টে ভুগেছি। এই ঘটনাটি ঘটেছিল আমার ছেলে জয় জন্মানোর পর, যখন তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা-পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কিভাবে হিসাব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেকটা।’

অপু জানান, দেশের বাইরে গেলে নিজের পছন্দমত গহন কিনতেন তিনি। সেই পরিস্থিতি সামাল দিতে বিক্রি করে দেন নিজের গহনা। দুর্দিনে সেই গহনাগুলোই তার কাজে লেগেছে।

এই নায়িকা বলেন, ‘আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম, তখন দেশে কিংবা দেশের বাইরে, যেখানেই কোনো সোনার গয়না পছন্দ হত, কিনে নিতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে, তা কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

জে.এস/

অভিনেত্রী অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250