মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ধর্মেন্দ্রর প্রয়াণের দুই সপ্তাহ পার, অভিনেতার জন্মদিনে আবেগপ্রবণ স্ত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সপ্তাহ দুয়েক আগেই না ফেরার দেশে পাড়ি জমান বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি অভিনেতার পরিবার, এমনকি বলিউডও।

এদিকে গতকাল সোমবার (৮ই ডিসেম্বর) ছিল প্রয়াত এই অভিনেতার ৯০তম জন্মদিন। স্বামীর জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে এক আবেগঘন বার্তা শেয়ার করলেন অভিনেতার স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী।

সোমবার এক্সে (টুইটার) নিজের সঙ্গে ধর্মেন্দ্রর কয়েকটি সুখের মুহূর্তের ছবি পোস্ট করেন হেমা। ক্যাপশনে লিখেন, ‘ধরমজি, জন্মদিনের অনেক শুভেচ্ছা, আমার প্রিয় হৃদয়। আপনি চলে যাওয়ার পর দুই সপ্তাহেরও বেশি সময় কেটে গেছে। ভাঙা হৃদয়ের টুকরো গুছিয়ে আবার জীবনকে সাজানোর চেষ্টা করছি, জেনে যে আপনার আত্মা সব সময়ই আমার সঙ্গে থাকবে।আমাদের একসঙ্গে কাটানো আনন্দময় স্মৃতিগুলো কোনো দিন মুছে যাবে না। সেই মুহূর্তগুলো আবার মনে করলে মন ভরে যায় সান্ত্বনা আর আনন্দে।’

তিনি আরো লেখেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ আমাদের সুন্দর বছরগুলো, আমাদের দুই সোনামণি মেয়ের জন্য, যারা আমাদের ভালোবাসার প্রতীক। আজ আপনার জন্মদিনে আমার প্রার্থনা—ঈশ্বর আপনাকে শান্তি আর প্রশান্তিতে রাখুন। আপনার বিনয়, হৃদয়ের ভালোবাসা আর মানবতার প্রতি টান আপনাকে আরো মহিমান্বিত করেছে। জন্মদিনের শুভেচ্ছা, আমার ভালোবাসা, আমাদের একসঙ্গে থাকার সোনালি মুহূর্তগুলো মনে পড়ছে।’

সত্তরের দশকে ‘শরাফত’, ‘তুম হাসিন মেঁ জওয়ান’, ‘সীতা অউর গীতা’, ‘শোলে’সহ একাধিক ছবিতে কাজ করতে করতে দর্শকের কাছে জনপ্রিয় জুটি হয়ে ওঠেন ধর্মেন্দ্র–হেমা মালিনী। অফস্ক্রিনেও প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর ছিলেন বলে প্রথমে হেমার মা সম্পর্কটি মেনে নেননি।

দীর্ঘ সাত বছরের প্রেমের পর ১৯৮০ সালে তারা বিয়ে করেন। এরপর জন্ম নেয় তাদের দুই কন্যা-ঈশা ও অহনা দিওল।

ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর দুই সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৪শে নভেম্বর মুম্বাইয়ের জুহুতে নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জে.এস/

হেমা মালিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250