শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

‘বিয়ে না দিলে স্কুলে যাব না’, ১৩ বছর বয়সে বিয়ে করে ভাইরাল কিশোর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

১৩ বছর বয়সে বিয়ে করে ভাইরাল হয়েছে পাকিস্তানের এক কিশোর। ছেলেটি তার পরিবারকে বিয়ের জন্য খুব চাপ দিয়েছিল। সেই কারণে বাধ্য হয়ে তার মা-বাবা তাকে বাগদান করিয়েছেন। বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এই নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।

সালাম পাকিস্তান হ্যান্ডেল দিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যাতে এক কিশোর ছেলে ও মেয়েকে দেখা যায়। ছেলেটি পাগড়ি পরা এবং মেয়েটিকে কনের সাজে দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখা আছে- একটি ১৩ বছর বয়সী কিশোরের শীঘ্রই বিয়ে হচ্ছে।

কিশোরটি তার পরিবারকে একটি আল্টিমেটাম জারি করেছিল। সে শর্ত দিয়ে বলেছিল, বিয়ে না দিলে সে আর স্কুলে যাবে না। বিয়ে করলেই পড়াশোনা চালিয়ে যাবে। এরপর উভয় পরিবারই তাদের সন্তানদের বিয়েতে রাজি হয়ে জাঁকজমকভাবে বিয়ের প্রস্তুতি নেয়।

পাকিস্তানে বিবাহের সর্বনিম্ন বয়স পুরুষদের জন্য ১৮ বছর আর নারীদের ১৬। যদিও সিন্ধু প্রদেশ ২০১৩ সালে নারী ও পুরুষ উভয়ের জন্য বিয়ের ন্যূনতম বয়স ১৮ করে একটি আইন পাস হয়। তবে দেশব্যাপী এই পরিবর্তন কার্যকর করা হয়নি।

সূত্র: এমএম নিউজ, আনন্দবাজার

ওআ/




বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250