রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর নীলফামারী সফর ঘিরে প্রস্তুতি *** লালনের তিরোধান দিবসে ময়মনসিংহে বাউল গানের আসর *** পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক, ত্রাসের রাজত্বের ইঙ্গিত বলছে জামায়াত *** এবার তিউনিসিয়ায় সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু *** মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার *** পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯: কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের শোক *** হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬ *** বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার *** প্রকাশ্যে অস্ত্র হাতে আলোচিত-সমালোচিত যত সংসদ সদস্য *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

মাকে নিয়ে গান গাইলেন সামিনা চৌধুরী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ৯ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী ১১ই মে বিশ্ব মা দিবস। দিবসটি সামনে রেখে মাকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। কামরুল নান্নুর লেখা ‘নাড়ির বন্ধন’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর। 

সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা চৌধুরী। ১১ই মে গানটি প্রচার করা হবে সামিনা চৌধুরী অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে এবং একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

মাকে নিয়ে গান করার অনুভূতি জানিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘মাকে নিয়ে গান গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। আল্লাহর রহমতে আমার মা সুস্থ আছেন, মায়ের গর্ভে গানের পরিবারে জন্মেছি আমি। সেই গান দিয়ে মাকে স্মরণ করতে পারলাম, এই আনন্দ প্রকাশ করার মতো না। পৃথিবীর সকল মাকে উৎসর্গ করেছি এ গান।’

এইচ.এস/

সামিনা চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250