শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

পাপারাজ্জিদের পাশে দাঁড়িয়ে জয়া বচ্চনকে খোঁচা হুমা কুরেশির!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাপারাজ্জিদের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সম্পর্ক যে মোটেও মসৃণ নয়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ক্যামেরাবন্দি হওয়া একেবারেই পছন্দ নয় তার। সম্প্রতি এই নিয়ে বিস্ফোরক মন্তব্যও করেন অভিনেত্রী। স্পষ্ট ভাষায় জানান, পাপারাজ্জিদের তিনি সাংবাদিক হিসেবে মানতে নারাজ। এমনকি তাদের শিক্ষা ও পোশাক নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি জয়া।

জয়ার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বলিপাড়ায় শুরু হয়েছে জোর বিতর্ক। অনেক তারকাই প্রকাশ্যে ভিন্নমত পোষণ করেছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল অভিনেত্রী হুমা কুরেশির।

সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে হুমা বলেন, ‘আমার মনে হয় না পাপারাজ্জিদের নিয়ে এই ধরনের মন্তব্য একেবারেই ঠিক। কারণ আমরাই বহু সময় নিজেদের প্রচারের জন্য তাদের ব্যবহার করি। তারকাদের সঙ্গে পাপারাজ্জিদের সম্পর্কটা সূক্ষ এক সুতোয় বাঁধা। এটা একতরফা নয়।'

হুমার মতে, পাপারাজ্জিরা তারকাদের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ।তিনি বলেন, ‘অনেক সময় তারকারাই আলাদাভাবে পাপারাজ্জিদের ডাকেন নিজেদের প্রচারের জন্য। তাই আমি একেবারেই তাদের অপরাধী বলতে চাই না।'

তবে একই সঙ্গে পাপারাজ্জিদের নেতিবাচক দিকও স্বীকার করেন হুমা। তার কথায়, ‘কিছু ক্ষেত্রে তারা সীমা ছাড়িয়ে যান। ব্যক্তিগত মুহূর্তে অনধিকার প্রবেশ করেন এবং এমন অ্যাঙ্গেলে ছবি তোলেন যা একেবারেই গ্রহণযোগ্য নয়। একজন অভিনেত্রী হিসেবে আমাকে এ রকম পরিস্থিতির মুখোমুখি বহুবার হতে হয়েছে।’

সব মিলিয়ে জয়া বচ্চনের মন্তব্যকে কেন্দ্র করে বলিউডে পাপারাজ্জি বনাম তারকাদের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্কে ঘি পড়ল হুমা কুরেশির বক্তব্যে।

জে.এস/

জয়া বচ্চন হুমা কুরেশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250