শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

অবসরে যাচ্ছেন রজনীকান্ত?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বয়স ও স্বাস্থ্যগত সমস্যা সত্ত্বেও পাঁচ দশক ধরে কোনো বিরতি না নিয়ে দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন আর মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন।

গতকাল মঙ্গলবার (২৮শে অক্টোবর) সকাল থেকেই গুঞ্জন ছড়িয়েছে, অবসরে যাচ্ছেন রজনীকান্ত! দক্ষিণের আরেক তারকা কমল হাসানের সঙ্গে আগামীতে একটি সিনেমায় দেখা যাবে রজনীকান্তকে। কমল হাসানের সঙ্গে সিনেমাটি শেষ করার পর অভিনয়কে বিদায় জানাবেন থালাইভা, এমনটাই শোনা যাচ্ছে।

কলিউড সূত্রে খবর, সম্ভবত ২০২৭ সালে নেলসন দিলীপ কুমারের পরিচালনায় রজনীকান্ত-কমল হাসানের ছবিটির শুটিং শুরু হবে। কারণ পরিচালকের চিত্রনাট্য এবং অন্যান্য প্রাক-প্রযোজনা কাজ শেষ করতে এক বছর সময় লাগতে পারে।  তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমসের।

এই মুহূর্তে রজনীকান্ত ব্যস্ত রয়েছেন ‘জেলার ২’ সিনেমা নিয়ে। এটার পর সুন্দর সি-এর সঙ্গে তার পরবর্তী ছবির কাজ শুরু করবেন এবং আগামী বছরের শেষ নাগাদ এটি শেষ করে কমল হাসানের সঙ্গে ছবিতে যোগ দেবেন রজনীকান্ত। রজনীকান্তের অবসরের গুঞ্জনে ইতিমধ্যে হতবাক হয়েছেন অভিনেতার অনুরাগীরা।

জে.এস/

রজনীকান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250