বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

জীবনের নানা গোপন সম্পর্কের কথা ফাঁস করে দিলেন রণবীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও মেয়ে রাহা কাপুরকে নিয়ে তিনজনের সুখী পরিবার অভিনেতা রণবীর কাপুরের। স্বামী হিসেবে বেশ দায়িত্বশীল ভূমিকায় দেখা গেলেও নিজের ইমেজ থেকে ‘ক্যাসানোভা’ তকমা এখনো মুছে ফেলতে পারেননি রণবীর। বিয়ের পরও অভিনেতাকে শুনতে হয় তিনি নাকি ‘মেয়েবাজ’।

সম্প্রতি, নিখিল কামাথের একটি অনুষ্ঠানে হাজির হয়ে জীবনের নানা গোপন কথা ফাঁস করেছেন রণবীর। যেখানে অভিনেতা তার অতীত জীবন, মেয়ে রাহা এবং নিজের প্রয়াত বাবা অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে বন্ধন নিয়ে আলোচনা করেছেন ওই অনুষ্ঠানে। 

আলিয়ার আগে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই ক্যাটের সঙ্গে সম্পর্কে জড়ান কাপুর পুত্র। একবার কফি উইথ করণ-এ দীপিকা ও সোনম কাপুর রণবীরকে 'ক্যাসানোভা' ট্যাগ দিয়েছিলেন। 

এই অনুষ্ঠানে এসে সে বিষয়েই কথা বলতে দেখা গেছে রণবীরকে। তিনি বলেন, ‘অতীতে আমি দুজন সফল অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছি, যা একসময় আমার পরিচয় হয়ে দাঁড়িয়েছিল। আমি ওদের থেকে ক্যাসানোভা এবং প্রতারক দুটো ট্যাগই পেয়েছি। আমি নিজের জীবনের অনেকটা সময় এই দুই তকমা নিয়েই বেঁচে আছি। মানুষ এখনো আমাকে এসবই বলে।’

আরও পড়ুন: অসংখ্য জনপ্রিয় গানের মাঝে বেঁচে থাকবেন শাফিন আহমেদ

সাক্ষাৎকারে রণবীর নিজের বাবাকে নিয়েও কথা বলেন। তার কথায়, ‘আমার বাবা ছিলেন বদমেজাজী মানুষ, কিন্তু খুব ভালো মানুষ। আমি কখনো তার চোখের রঙ দেখিনি। উনি যখনই আমায় কিছু বলতেন আমি মাথা নিচু করে কথা বলতাম। আমি বাবাকে কখনও কিছুতে না বলিনি।’

রণবীর জানান, তিনি ভীষণই অন্তর্মুখী স্বভাবের একজন মানুষ। অভিনেতা বলেন, ‘সহজে নিজেকে প্রকাশ করতে পারি না, তাই আমি সহজে কাঁদিও না। আমি আসলে নিজেকে উন্মুক্ত করতে খুব ভয় পাই।’

এসি/ আই.কে.জে/





বিয়ে অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250