বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

গোপালগঞ্জ বা দেশের অন্য কোথাও ইন্টারনেট সেবা বন্ধ হয়নি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হয়েছে—এমন খবরকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। গতকাল বুধবার (১৬ই জুলাই) রাতে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গোপালগঞ্জসহ দেশের কোনো এলাকায় মোবাইল ফোনের কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশনা দেয়নি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের অবস্থান স্পষ্ট, কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন নয়। দেশব্যাপী মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রণালয় দাবি করেছে, স্বৈরাচার এবং তাদের দোসররা দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে এমন অপতথ্য ছড়াচ্ছে। এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে।

একইসাথে অনুরোধ জানানো হয়েছে যে, এ অবস্থায় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কেউ মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন ছড়ানোর আগে যেন সতর্ক থাকেন। জনজীবনের স্বাভাবিকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণের পরামর্শও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে জেলায় বুধবার রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার (১৭ই জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

জে.এস/

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250