মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের জন্য বাজেটে নতুন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর এবারের প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যুব ও তরুণদের কেন্দ্র করে। যুব সমাজের সম্ভাবনা কাজে লাগিয়ে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আজ সোমবার (২রা জুন) দেওয়া বাজেট বক্তৃতায় তিনি জানিয়েছেন, এবার আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশে সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সিলিং বৃদ্ধি করে ৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে।

আগামী অর্থবছরে ‘তারুণ্যের উৎসব’ উদ্‌যাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে বলেও বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে বাজেট বক্তৃতায়।

এইচ.এস/

জুলাই অভ্যুত্থান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250