বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিন হাজার কোটির মালিক, তবু মধ্যবিত্তদের যে স্বভাব বড্ড মিস করেন অক্ষয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অন্তত তিন হাজার কোটি টাকার মালিক। এত বড়লোক হওয়ার পরও নিজের মধ্যবিত্ত জীবনের বিশেষ একটা জিনিস বড্ড মিস করেন বলে জানিয়েছেন তিনি। আর তা অবশ্যই রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট ফুড খাওয়া নয়, তাহলে কোন আকর্ষণ এখনো অনুভব করেন অভিনেতা?

সম্প্রতি পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে মধ্যবিত্ত সময়ের কোন জিনিসটি আজ খুব মিস করেন, এটি কি স্ট্রিট ফুড নাকি বাজারে গিয়ে কেনাকাটা করা?—এমন প্রশ্নের উত্তরে অক্ষয় কুমার বলেন, আমি বাইরে খেতে পছন্দ করি না। সুতরাং এমন নয় যে, আমি বাইরে গিয়ে বড়া পাও খাব বা এলকো মার্কেটে গিয়ে রঙিন পানীয়। সে রকম কিছু নেই। 

অভিনেতা বলেন, কিন্তু মাঝে মাঝে সমুদ্রের তীরে যাওয়া মিস করি। আমি প্রতিদিন সৈকতে যেতাম। আমি সেখানে গিয়ে ব্যায়াম করতাম। কিন্তু এখন আমি সমুদ্রের তীরে গিয়ে এগুলো করতে পারি না। হ্যাঁ, এটি এমন কিছু যা আমি খুব মিস করি বলে জানান অক্ষয় কুমার।

উল্লেখ্য, অক্ষয় কুমারের শেষ সিনেমা 'জলি এলএলবি ৩', যা বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। সিনেমাটি নির্মাণে খরচ ছিল ৯০ থেকে ১০০ কোটি। কিন্তু বিশ্বব্যাপী সেই সিনেমার সংগ্রহ ছিল প্রায় ১৫০ কোটি টাকা। পরবর্তী সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হেরা ফেরি ৩’, ‘হাইওয়ান’ এবং ‘ভূত বাংলো’র মতো সিনেমায় কাজ করতে দেখা যাবে অক্ষয় কুমারকে।

জে.এস/

অক্ষয় কুমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250