শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হবে না। কারাগার থেকে তিনি ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন আজ মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, তাদের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। আজ থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখে ভার্চ্যুয়ালি মামলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল।

৮ অক্টোবর ট্রাইব্যুনালে শুনানিতে জিয়াউল আহসানের আইনজীবী ও বোন নাজনীন নাহার করেছিলেন, তাকে (জিয়াউল আহসান) কারাগার থেকে ট্রাইব্যুনালে একা একটি গাড়িতে আনা-নেওয়া করা হয়।

শুনানিতে নাজনীন নাহার বলেছিলেন, প্রিজন ভ্যানে জিয়াউল আহসাকে একা আনা-নেওয়া করা বিপজ্জনক, উদ্বেগজনক বিষয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ততটা ভালো নয়। যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এককভাবে না এনে তাকে যেন অন্য আসামিদের সঙ্গে আনা হয়।

জিয়াউল আহসানের আইনজীবীর এই আবেদনের বিরোধিতা করেছিল প্রসিকিউশন। সেদিন শুনানিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার আবেদন করেছিলেন জিয়াউল আহসানকে কারাগারে রেখে সেখান থেকে তার ভার্চ্যুয়ালি অংশগ্রহণের মাধ্যমে মামলার বিচারকাজ পরিচালনার জন্য। কারাগার থেকে ভিডিওর মাধ্যমে আসামির অংশগ্রহণের সুযোগ রয়েছে।

তাৎক্ষণিকভাবে সেদিন ট্রাইব্যুনাল কোনো আদেশ দেননি। আজ প্রসিকিউটর গাজী মোনাওয়ার সাংবাদিকদের বলেন, তাদের আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে কয়েকটি মামলা চলছে।

জিয়াউল আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250