বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস *** কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম *** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করবে জাতিসংঘ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

মানবাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন জাতিসংঘের হাইকমিশনার দফতরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন।

বৃহস্পতিবার (২২শে আগস্ট) দুপুরে রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে জাতিসংঘের তিন সদস্যের কারিগরি দলটি পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মুঙ্গোভেন জানান, তদন্তের ধরন কেমন হবে সে বিষয়ে প্রাথমিক আলোচনা করতে এসেছেন তারা। এটি একটি অনুসন্ধানী সফর। কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা যায় সে বিষয়ে তারা আলোচনা করবেন। এক সপ্তাহ ধরে সরকার, সুশীল সমাজ, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলবে জাতিসংঘের প্রতিনিধি দলটি।

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের একটি সুযোগ তৈরি হয়েছে বলে মনে করে জাতিসংঘ মানবাধিকার কমিশন।

এর আগে, বুধবার (২১শে আগস্ট) মধ্যরাতে ঢাকা এসে পৌঁছায় দলটি। জাতিসংঘের কারিগরি দলটির প্রাথমিকভাবে ২৮শে আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকার কথা রয়েছে। তারা চাইলে এ সফর আরও দীর্ঘায়িতও হতে পারে।

ওআ/কেবি

জাতিসংঘ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250