শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

একশ্রেণির জ্ঞানী-গুণী দেশের অর্জনের পথে প্রতিবন্ধক: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ২রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে এক শ্রেণির লোক আছে যারা বেশি জ্ঞানী-গুণী, কিন্তু তারা সবসময় দেশের অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিরোধিতা করে, কিন্তু প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর এর সুবিধা তারাই ভোগ করে।

রোববার (২রা জুন) সকাল ১০টায় গণভবনে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন তিনি ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটের ভিডিওচিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করেন।

পঁচাত্তরের ১৫ই আগস্টের পর থেকে ইতিহাস বিকৃতি শুরু হয় জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হয়। সবার নামে নানা ধরনের কুৎসা রটনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়।’ তবে তরুণ প্রজন্ম এখন প্রকৃত ইতিহাস জানতে পারছে বলে মনে করেন সরকারপ্রধান।

আরো পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩

শেখ হাসিনা বলেন, ‘৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে যায়। যে জয়বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই জয়বাংলা স্লোগানটাও বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না পৃথিবীর আর কোন দেশে এভাবে একটা যুদ্ধ করে যারা এত আত্মহুতি দেয়, তাদের এত অবমাননা করে। বাংলাদেশে এমন একটা সময় এসেছিল যখন, আমি মুক্তিযুদ্ধ করেছি এ কথাটা বলার সাহস ছিল না।’

এ সময় সরকারপ্রধান জানান, কোন দেশের সঙ্গে কার ঝগড়া সেটা দেখার প্রয়োজন নেই। উন্নয়ন সহযোগী যারা হবে তাদের নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।

এসি/ আই.কে.জে

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250