বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

যে কারণে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

সত্তর দশকের প্রথম দিকে বলিউড চলচ্চিত্র জগতে ‘রাগী যুবক’ হিসেবে জনপ্রিয়তা লাভ করেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন এই অভিনেতা। 

অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহ-বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন। 

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। ক্যামেরার সামনে ছুটছেন ভেবেছিলেন ১৯৯১ সালের অগ্নিপথের ক্লিপ ঠিক সেভাবেই ক্যাপশন লিখেছিলেন। ভিডিও দেখে ভক্ত-অনুরাগীরা অবাক হয়েছিলেন। তবে ভিডিও ক্লিপটি অগ্নিপথের ছিল না, অমিতাভ অভিনীত ‘আকাইলা’ সিনেমার ভিডিও ছিল।

আরও পড়ুন: চিকিৎসার জন্য আমেরিকা গেলেন শাহরুখ

অনেকেই এ ভিডিওর বিষয়ে কমেন্ট করে জানানোর পরে ইনস্টাগ্রামে পোস্ট করে ক্ষমা চেয়েছেন এ কিংবদন্তী অভিনেতা। পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্ষমা চাইছি, ছবিটা অগ্নিপথের ভেবে ভুল করে দিয়েছিলাম, ওটা ‘আকাইলা’-এর ক্লিপ। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ।’

বর্তমানে বক্সঅফিস কাঁপাচ্ছে ‘কল্কি ২৯৮৯ এডি’। দর্শকদের মুখে মুখে শুধু অমিতাভের অভিনয়ের প্রশংসা। সিনেমা সমালোচকরা বলছেন, ৮১ বছর বয়সেও তার স্ক্রিন প্রেজেন্স চমকে দেওয়ার মতো। কল্কির এই সাফল্য উপভোগ করছেন অমিতাভ।

এসি/কেবি

ক্ষমা অমিতাভ বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250