বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন, যা বললেন ছেলে সানি দেওল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন, এমন এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এরপর সানি দেওলের টিম একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে তার মৃত্যুর খবর পুরোপুরি গুজব।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জনাব ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। পরবর্তীতে তার অবস্থা সম্পর্কে আপডেট জানানো হবে। তার স্বাস্থ্য নিয়ে মিথ্যা গুজব না ছড়ানোর অনুরোধ করছি। সবাইকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে ও পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে অনুরোধ করা হচ্ছে।’

বিবৃতিটি স্বাক্ষর করেছে ‘টিম সানি দেওল’।

৮৯ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ই নভেম্বর) তিনি হাসপাতালে ভর্তি হন নিয়মিত কিছু স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য। পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, ‘তিনি বয়স্ক, তাই চিকিৎসকদের কাছ থেকে পুরোপুরি মনোযোগ পাওয়ার জন্যই হাসপাতালে রাখা হয়েছে। উদ্বেগের কিছু নেই।’

ধর্মেন্দ্রর স্ত্রী এবং অভিনেত্রী হেমা মালিনী জানিয়েছেন, ‘আমরা তার দ্রুত সুস্থতার আশায় আছি।’ তাকে শনিবার হাসপাতালে দেখা গেছে। ধর্মেন্দ্রর ছেলে সানি দেওলও সেখানে পৌঁছান।

এদিকে, অভিনেতার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় শাহরুখ খান ও সালমান খানও হাসপাতালে গিয়ে তাকে দেখতে যান।

জে.এস/

বলিউড অভিনেতা ধর্মেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250