সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে?

‘কেউ যেন অর্থপাচার না করতে পারে সেই পলিসি করে যাবো’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সময় সাপেক্ষ হলেও দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তবে আগামীর জন্য এমন পলিসি করা হচ্ছে যাতে কেউ আর টাকা পাচার করতে পারবে না। 

শনিবার (১৬ই নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ‘পলিসি ডায়ালগ অন ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে কাজ হচ্ছে। তিনি বলেন, অর্থনীতিতে শুধু উন্নয়ন দেখানোর যে প্রবণতা, সেই উন্নয়ন কৌশল পরিবর্তন করতে হবে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মধ্যস্বত্বভোগীদের দরকার আছে। কিন্তু তাদের কারণে হাত ঘুরে পণ্যের দাম বাড়ে। হাত কমানোর চেষ্টা করা হচ্ছে।

অর্থ উপদেষ্টা বলেন, বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোই ধ্বংসের দ্বারপ্রান্তে। অনেক প্রকল্প করা হয়েছে, ফিজিবিলিটি টেস্ট করা হয়নি। আদানির বিষয়ে কোনো করই দেওয়া হয়নি। আদানিকে টাকা দেওয়ার জন্যে সময় নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সংস্কারের ক্ষেত্রে মাল্টিলেটারাল, বাইলেটারাল সবাই সহযোগিতার আশ্বাস দিয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে, বিদেশি সহযোগীরাও সহায়তা কমিয়ে দেবে।

পাচারকৃত টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে। প্রাইভেট কিংবা পাবলিক সেক্টর যেই হোক ধরা পড়বেই।

ওআ/কেবি

অর্থ পাচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির

🕒 প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

🕒 প্রকাশ: ১০:২৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250