শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে *** অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির *** মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি *** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি *** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল–ফাওজান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল–ফাওজান। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আরব নিউজের।

সৌদি বাদশাহর দেওয়া আনুষ্ঠানিক এক আদেশে বলা হয়, গ্র্যান্ড মুফতির পাশাপাশি সালেহ আল–ফাওজান দেশটির সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতার স্থায়ী কমিটির প্রধান হিসেবে নেতৃত্বও দেবেন তিনি।

সোদি আরবে গ্র্যান্ড মুফতি মন্ত্রী পদমর্যাদার। গত ২৩শে সেপ্টেম্বর গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল–শেখের মৃত্যুর পর সালেহ আল–ফাওজানকে এ পদে নিয়োগ দেওয়া হলো। আবদুল আজিজ আল–শেখকে ১৯৯৯ সালে তৎকালীন সৌদি বাদশাহ ফাহাদ গ্র্যান্ড মুফতি নিয়োগ দিয়েছিলেন।

শেখ সালেহ আল-ফাওজান ১৯৩৫ সালে সৌদি আরবের আল–কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন। এই প্রদেশের সবচেয়ে বড় শহর বুরাইদাহ থেকে স্কুল পর্যায়ের পড়াশোনা শেষ করেন তিনি। পরে রিয়াদের কলেজ অব শরিয়াহ থেকে স্নাতকোত্তর ও ডক্টরাল ডিগ্রি নেন।

পড়াশোনা শেষে শেখ সালেহ আল-ফাওজানকে সৌদি আরবের হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৯৯২ সালে তিনি স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতার স্থায়ী কমিটির সদস্য হন।

সালেহ আল-ফাওজান বেশ কয়েকটি বইয়েরও লেখক। এ ছাড়া তিনি রেডিও অনুষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে ছিল জনপ্রিয় অনুষ্ঠান ‘নূর আলা আল-দারব’।

জে.এস/

সালেহ আল–ফাওজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250