রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে *** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব

থানার গ্রিল ভেঙে পালানো সেই আসামি ফের গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ৩রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি আরজু মিয়াকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩রা জুলাই) ভোরে কসবা উপজেলার বিনাউটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছিল পুলিশ। অবশেষে বুধবার ভোরে কসবার বিনাউটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজই আদালতে পাঠানো হবে।

আরো পড়ুন: জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ভবনে অভিযান চলছে

সোমবার (১লা জুলাই) সকালে ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদক উদ্ধারে অভিযান চালায়। অভিযানে আরজু মিয়া নামের একজনকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। একই দিন বেলা সাড়ে ১১টায় নিয়মিত মাদক মামলা দিয়ে পুলিশ ফাঁড়ি থেকে আখাউড়া থানায় সোপর্দ করা হয় তাকে। থানায় নিয়ে গিয়ে আরজু মিয়াকে একটি কক্ষে দরজা বন্ধ করে রাখা হয়। সে ওই কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন মঙ্গলবার (২রা জুলাই) দায়িত্বে অবহেলার অভিযোগে ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করেন জেলা পুলিশ সুপার।

এসি/

গ্রেফতার আসামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250