বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সৃষ্টি বিশ্বময়-এর আয়োজনে শাস্ত্রীয় সঙ্গীতসন্ধ্যা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

#

সৃষ্টি বিশ্বময়-এর আয়োজনে “সুরবর্ণ রাগসাঁঝ” শীর্ষক এক শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা আগামীকাল বৃহস্পতিবার (৬ই জুন) সন্ধ্যা ৫.৩০ থেকে রাজধানীর বাংলামটরে বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, নারীনেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিপি মাহফুজা খানম; সংস্কৃতিজন, অভিনেতা, আইটিআই-এর প্রাক্তন সভাপতি রামেন্দু মজুমদার; বিশিষ্ট সঙ্গীতশিল্পী, নারীনেত্রী ও সমাজসেবী ড. জান্নাত আরা হেনরী এমপি; বিশিষ্ট উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী এবং ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর অধ্যাপক ও চেয়ারম্যান পন্ডিত অসিত কুমার দে; উপদেষ্টা- সৃষ্টি বিশ্বময় ও সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, ইউকে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

সঙ্গীত সন্ধ্যায় গান গাইবেন- অভিজিৎ কুন্ডু, টিংকু শীল, মিরাজুল জান্নাত সোনিয়া, এম‌ এইচ ইমন, ডা. মাহ্ যাবিন শাওলী, নিশিত দে, অঙ্কিতা অথৈ। শিল্পীদের সঙ্গে তবলাতে সঙ্গত করবেন কুমার প্রতিবিম্ব এবং হারমোনিয়ামে সঙ্গত করবেন মিনহাজুল হাসান ইমন ও টিংকু শীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রূপশ্রী চক্রবর্তী, শোয়াইব আহমেদ ও ফেরদৌস করিম তমাল। ধন্যবাদ জ্ঞাপন করবেন পুলক রাহা।

অনুষ্ঠানটির সহযোগিতায় থাকবে দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সুখবর ডটকম (sukhabor.com)

এস/ আই.কে.জে/

শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা সুখবর ডটকম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250