শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লটারি : গাইবান্ধায় বালিকা বিদ্যালয়ের তালিকায় বালকের নাম!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির ভর্তির লটারির ফলাফলের তালিকায় এক বালকের নাম এসেছে। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনা করছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন মহল।

এমন ঘটনা ঘটেছে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তির লটারির তালিকায়। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) লটারির তালিকার একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের ভর্তির লটারির প্রথম ফলাফলের ওই তালিকায় দেখা যায়, প্রভাতি শাখার নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার ৩০তম স্থানে ‘মোস্তাফিজুর রহমান’ নামে এক বালকের নাম এসেছে। একই তালিকায় ওই বালকের বাবার নাম রেজাউল মিয়া ও মায়ের নাম রুবি বেগম উল্লেখ করা। 


আরো পড়ুন : ৪০ বছর ধ‌রে ২০০ কবর খুঁড়ে নেননি কোনো পারিশ্রমিক

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, এটি কোনো কারিগরি ত্রুটি বা ভুলের কারণে হতে পারে।

গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কোনো দায় নেই। এটা আবেদনকারীর বিষয়। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে অপেক্ষামান তালিকা থেকে একজন বালিকাকে নেওয়া হবে।

তিনি আরও বলেন, ২০২০-২১ সালের দিকে এরকম একটি ঘটনা ঘটেছিল। ধারণা করা হচ্ছে আবেদনকারী আবেদন করার সময় বিদ্যালয় নির্বাচনে ভুল করেছিল। 

এস/ আই.কে.জে/

গাইবান্ধায় বালিকা বিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250