শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

নির্মিত হচ্ছে ম্যারাডোনাকে নিয়ে অ্যানিমেশন সিরিজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তারকা ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে একটি অ্যানিমেশন সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স অ্যানিমেশন। গতকাল এই কিংবদন্তির ৫ম মৃত্যুবার্ষিকীতে এসেছে সেই ঘোষণা।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, তারকার পরিবার-স্বত্বাধিকার প্রতিষ্ঠান সাত্তভিকা এসএ’র কাছ থেকে চরিত্র ব্যবহারের অনুমতি নিয়ে এ পরিকল্পনা এগোচ্ছে। ইতিমধ্যেই চরিত্রটির জন্য আইপি স্বত্ব কিনেছে তারা।

আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ এনে দেওয়া ম্যারাডোনার শৈশব থেকে আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার গল্পের সবকিছু থাকবে এই একটি সিরিজে। উঠে আসবে ম্যারাডোনার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ব্যক্তিগত লড়াই এবং মাঠের বাইরেও তার সাংস্কৃতিক প্রভাব। নানা নাটকীয়তায় তুলে ধরা হবে তার জীবনী।

ভ্যারাইটি জানাচ্ছে, সিরিজটি এখনো পরিকল্পনাধীন রয়েছে। নির্মাতা দল, প্রচার সংস্থা ও মুক্তির সময়সূচি পরে জানানো হবে আনুষ্ঠানিকভাবে। এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও টেলিভিশনে প্রচারের লক্ষ্যেই নির্মাণ করা হচ্ছে।

রিলায়েন্স এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী শিবাশীষ সরকার বলেন, ‘আমরা চাই ম্যারাডোনার অসাধারণ জীবনযাত্রা অ্যানিমেশনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে। তার দৃঢ়তা, আবেগ আর সাফল্য খেলাধুলার সীমা ছাড়িয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। আমরা বিশ্বাস করি, এটি বিশ্বব্যাপী দর্শকদের অনুপ্রাণিত করবে।’

তবে অ্যানিমেশন সিরিজটির নাম ও পরিচালক সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।

জে.এস/

ম্যারাডোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250