বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৪

#

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে।

সোমবার (৮ই এপ্রিল) দেশটির আকাশে ইসলামিক ক্যালেন্ডারের নবম মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা কর্তৃপক্ষকে জানাতে ইতোমধ্যে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে সৌদি আরবের সুপ্রিম কোর্ট নাগরিকদের উদ্দেশ্যে একটি বিবৃতি জারি করেছে।

এতে সৌদির বাসিন্দাদের চাঁদ দেখতে পাওয়ার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়। খালি চোখে বা দূরবীণ ব্যবহার করে নতুন মাসের চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা গেলে তা সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালত বা কেন্দ্রকে জানাতে বলা হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এ বছর রমজান মাস ৩০ দিনের হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও তার প্রতিবেশী অনেক দেশে আগামী ১০ এপ্রিল (বুধবার) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ অনুষ্ঠিত হওয়ার পরদিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে আগামী ১১ এপ্রিল বাংলাদেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। ঈদুল ফিতর চাঁদ দেখার ওপর নির্ভর করে। চাঁদ দেখার মধ্য দিয়ে ইসলামি (হিজরি) ক্যালেন্ডারের শাওয়ালের শুরু হয়।

চন্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। যে কারণে পবিত্র ঈদের তারিখ জানার জন্য মুসলমানদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়।

আজ সোমবার (৮ই এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৯তম রোজা পালন করা হবে। যদি সোমবার শাওয়ালের নতুন চাঁদ দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরদিন মঙ্গলবার (৯ই এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

আর চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ করতে আরও একদিন রোজা রাখবেন মুসলমানরা। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ১০ই এপ্রিল।

ওআ/

ঈদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250