শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে : তাপস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১২ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এ ছাড়া পশুর হাটের বর্জ্য ৭২ ঘন্টার মধ্যে পরিষ্কার করা হবে বলে জানান তিনি।

বুধবার (১২ই মে) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে এসব আশ্বাস দেন ঢাকা দক্ষিণের মেয়র। এ সময় তিনি ঢাকাবাসীকে ঈদের ২ দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান।

মেয়র তাপস বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছ্যন্দে কোরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। কোরবানির পশুর হাটের কারণে নগরীতে যেন যানজট না হয়, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩৫ হাজার মানুষ জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন এবার।

ডিএসসিসি মেয়র আরও বলেন, ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নারীদের ও কূটনীতিকদের নামাজে অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিও নামাজ আদায় করবেন। ঈদের জামাত নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

ওআ/ আই.কে.জে/

কোরবানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250