সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে?

‘জব্দ করা লুটের টাকায় কল্যাণ তহবিল হবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশ থেকে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা অর্থ ও সম্পদের ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যাংক ও আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে এবং একটি অংশ ব্যয় করা হবে দরিদ্র জনগণের কল্যাণে। সবকিছুই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আজ সোমবার (১৯শে মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম।

গভর্নর বলেন, ‘লুটেরাদের জব্দ টাকা ও অবরুদ্ধ শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা একটি তহবিল গঠনের কাজ চলছে। ইতিমধ্যে এসব অর্থ সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে। এ তহবিল থেকে সংশ্লিষ্ট ব্যাংক ও আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি দরিদ্রদের উন্নয়নেও ব্যয় করা হবে।’

প্রেস সচিব শফিকুল আলম জানান, বর্তমানে দেশে জব্দ করা স্থাবর সম্পত্তি: ১ লাখ ৩০ হাজার ৭৫৮ কোটি টাকা এবং অস্থাবর সম্পত্তি: ৪২ হাজার ৬১৪ কোটি টাকা, বৈদেশিক মুদ্রায় জব্দ: ১৬ কোটি ৪০ লাখ ডলার এ ছাড়া, ২০০ কোটি টাকার বেশি মূল্যমানের ১২৫টি মামলা চিহ্নিত করা হয়েছে, যার কাজ এখনো চলমান।

সংবাদ সম্মেলনে গভর্নর জানান, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের জব্দ করা সম্পদের মূল্য হতে পারে ১২ থেকে ১৫ হাজার কোটি টাকা। এগুলো একটি স্ট্র্যাটেজিক বিনিয়োগকারীর কাছে হস্তান্তর করা হবে। জব্দ করা অর্থ আমানতকারীদের ক্ষতিপূরণে ব্যবহৃত হবে।

গভর্নর বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ দুর্নীতির মাধ্যমে ৬৫০ কোটি টাকার বেশি ই-মানি তৈরি করেছে এবং ২ হাজার কোটি টাকার বেশি ভাতা জালিয়াতি করেছে। তিনি সতর্ক করেন, এখনো তাদের দুর্নীতির আশঙ্কা থাকলেও বড় ধরনের নতুন ক্ষতির সম্ভাবনা নেই। তবে তারা তাদের অপকর্মের প্রমাণ মুছে ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এইচ.এস/

পাচার হওয়া অর্থ ফেরত আনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির

🕒 প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

🕒 প্রকাশ: ১০:২৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250