সোমবার, ২রা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: মরদেহ কোথায়, ঢাকাকে এখনো জানায়নি রিয়াদ *** শ্রমিকেরা কাজে না ফিরলে পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের *** জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর *** পোশাকশ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী *** রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে? *** ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ কমবে *** ইসরায়েলিরা কেন নেতানিয়াহুকে সরিয়ে ইহুদি-আরব সরকার গঠনের দাবি জানাচ্ছেন *** পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে প্রায় ৮০ কারখানায় ছুটি *** দাঁড়িয়ে নাকি বসে প্রস্রাব—পুরুষদের জন্য কোনটি ভালো? গবেষণায় মিলল উত্তর *** বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

বাজেট পরবর্তী নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৭ পূর্বাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আয়োজিত বাজেট পরবর্তী নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (৩০শে জুন) প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে অর্থমন্ত্রী তাকে স্বাগত জানান। এসময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান উপস্থিত ছিলেন। পরে অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নিয়ে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। 

আরো পড়ুন: বাংলাদেশ সৃষ্টিতে চিরস্মরণীয় হয়ে থাকবে ঢাবির অবদান: প্রধানমন্ত্রী

নৈশভোজে সংসদ উপনেতা, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সিনিয়র সচিব ও সচিবদের পাশাপাশি ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এতে অংশ নেন।

এইচআ/


প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৈশভোজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250