সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

শীতের সন্ধ্যায় রাজধানীতে বৃষ্টি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সকালে সূর্যের দেখা মিললেও দুপুরের পর থেকে আকাশ ছিল গুমোট। কুয়াশার আড়ালে থাকা সূর্য দুপুরের পরও তার তেজ দেখাতে পারেনি। মাঘ মাস শুরু হয়েছে ১০ দিন হলো, ‘মাঘ’ হাড়কাঁপানো শীতের মাস। হয়েছে।  

এরমধ্যেই বুধবার (২৪শে জানুয়ারি) সন্ধ্যায় তীব্র শীতের মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

গত কয়েকদিন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিল না সূর্যের দেখা। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। এরমধ্যে সন্ধ্যায় হঠাৎ গুঁড়িগুঁড়ি বৃষ্টি কর্মজীবী মানুষের ঘরে ফেরায় ব্যাঘাতও সৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে অফিসফেরত মানুষ পড়েছেন ভোগান্তিতে। বৃষ্টির আগে বাড়ি ফেরার তাড়ায় সড়কেও কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ভ্রাম্যমাণ দোকানিরাও বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন। গরম কাপড় এবং জুতাসহ বিভিন্ন দোকানিদের এ সময় ব্যবসা সাময়িকভাবে গুটিয়ে নিতেও দেখা গেছে।

যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। যে কারণে সূর্য উঁকি দিতে সময় নিচ্ছে। আবহাওয়ার এ অবস্থার মধ্যে ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টির আভাস আগেই দিয়েছিল অধিদপ্তর।

আরও পড়ুন: তাপমাত্রা বাড়লেও হতে পারে বৃষ্টি

এদিকে সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

এসকে/ 


রাজধানী বৃষ্টি শীত মাঘ মাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250