শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

‘অপু দিদির সঙ্গে কাজ করলে আলাদা এক শান্তি পাই’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুই বছরের বিরতির পর বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। ফিরছেন পরিচালক বন্ধন বিশ্বাসের হাত ধরে। নতুন সিনেমার নাম ‘সিক্রেট’। এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো।

বন্ধন বিশ্বাস এর আগে অপুর সঙ্গে দুটি ছবির কাজ করেছেন—সেগুলো হলো ‘ছায়াবৃক্ষ’ ও ‘লাল শাড়ি’। দুটি ছবির পর অপুকে আর নতুন কোনো সিনেমায় পাওয়া যায়নি। এ সময়টায় তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারে ব্যস্ত ছিলেন। বিরতির পর আবারও একই পরিচালকের সিনেমায় ফিরছেন তিনি। এটি অপুর সঙ্গে বন্ধন বিশ্বাসের তৃতীয় কাজ।

অপুকে নিয়ে প্রশংসা করেন নির্মাতা। তিনি বলেন, ‘অপু দিদির সঙ্গে কাজ করলে আলাদা এক শান্তি পাই। তিনি খুবই হেল্পফুল শিল্পী। গল্প শুনেই তিনি আগ্রহ দেখিয়েছেন।’

এই সিনেমায় অপুর বিপরীতে থাকছেন দুই নায়ক। একজন আদর আজাদ, অন্যজন পীযূষ সেন। নির্মাতা বলেন, ‘নতুন যাত্রার জন্য সবার দোয়া চাই।’

অপুও নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরছি। আমার বিপরীতে দুজন সুদর্শন নায়ক কাজ করছেন। আদর আজাদ ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। পীযূষ সেন ছোট পর্দার পরিচিত মুখ। তার এটি প্রথম সিনেমা। আমরা তাকে স্বাগত জানাই।’

বন্ধন বিশ্বাসকে নিয়ে অপু বলেন, ‘তিনি একজন পরীক্ষিত পরিচালক। তার সঙ্গে কাজ করতে সব সময় ভালো লাগে।’ অপু আশা প্রকাশ করেন, দর্শকদের জন্য ভালো একটি সিনেমা হবে।

সিনেমার প্রযোজনায় রয়েছে এম কে প্রোডাকশন। পীযূষ সেন অভিনয়ের পাশাপাশি প্রযোজকও হয়েছেন। অপু প্রযোজকের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘অনেক প্রযোজক শাকিব খান ছাড়া সিনেমা করতে চান না। এমন সময়ে দুই নায়ককে নিয়ে চ্যালেঞ্জ নেওয়ায় এম কে প্রোডাকশনকে ধন্যবাদ।’

জে.এস/

অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250