শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

‘গুলশানের চামেলি’ সিনেমা ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২রা নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমা দিয়ে প্রথমবার ঢাকাই সিনেমায় যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। গত ১ আগস্ট ঢাকায় সিনেমার মহরতে উপস্থিত ছিলেন অভিনেত্রী। গুলশানের চামেলি সিনেমায় যুক্ত হতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন সেদিন। তবে গত শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায়, সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন মধুমিতা। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে এমন গুঞ্জন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

মধুমিতা বলেন, ‘ফেসবুকে প্রতিদিন এমন গুঞ্জন ছড়ায়। এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ সিনেমা ছাড়ার গুঞ্জন নিয়ে কথা বলার একপর্যায়ে ক্ষুব্ধ হন অভিনেত্রী। তিনি বলেন, ‘সিনেমা-সংশ্লিষ্ট কেউ তো এমন ঘোষণা দেননি, তাহলে এ বিষয়ে কেন এত কথা হচ্ছে।’

মধুমিতার ধারণা, একটা চক্র পরিকল্পনা করে সিনেমা থেকে তার সরে দাঁড়ানোর কথা ছড়াচ্ছে। তিনি বলেন, ‘একটি চক্র ইচ্ছা করে এমন কথা ছড়াচ্ছে। সিনেমার মহরতে অংশ নেওয়ার পর থেকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে নেতিবাচক কথা বলছে কেউ কেউ। বলা হলো, আমি নাকি কলকাতায় কাজ না পেয়ে বাংলাদেশের সিনেমা করছি। এখন আবার নতুন গুজব ছড়াচ্ছে। তারা যদি মনে করে আমি সিনেমাটি করছি না, তাহলে আর কী করার। সেটাই ছড়াতে থাকুক। আমি আমার কাজ করতে থাকি। এসব নিয়ে কথা বললে বরং তাদেরকে গুরুত্ব দেওয়া হবে।’

এ বিষয়ে নির্মাতা ইকবাল বলেন, ‘আগামী ১ ডিসেম্বর সিনেমার শুটিং শুরু হবে। প্রথম দিন থেকেই শুটিং করবেন মধুমিতা।’

গুলশানের চামেলি নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতা নিয়ে। গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হয় সে। এই চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা।

পশ্চিমবঙ্গের সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। পাখি চরিত্র দিয়ে বাংলাদেশেও হয়ে ওঠেন পরিচিত মুখ। অভিনয় করেছেন বাংলাদেশের নাটকেও। ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করেন তিনি। এতে মধুমিতার সহশিল্পী ছিলেন মোশাররফ করিম। এবার নাম লিখিয়েছেন বাংলাদেশের সিনেমায়।

পাঁচ বছর আগে গুলশানের চামেলি সিনেমার ঘোষণা দিয়েছিলেন ইকবাল। নানা কারণে সিনেমার শুটিং শুরু করতে পারেননি। অবশেষে সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে আরও অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ, মিশা সওদাগর প্রমুখ।

মধুমিতা সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250