শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বাহুবলী, সাইয়ারাকে টপকে কত আয় করল ‘কানতারা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘কানতারা’ সিনেমার সিক্যুয়েল ‘কানতারা: চ্যাপ্টার ১’ নিয়ে পর্দায় ফিরে রীতিমতো ঝড় তুলেছেন ঋষভ শেঠি। সিনেমাটি মুক্তির পরই একাধিক রেকর্ড ভেঙেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘কানতারা: চ্যাপ্টার ১’-এর প্রথম সপ্তাহ অসাধারণ ছিল; সংগ্রহ করেছিল ৩৩৭ দশমিক ৪ কোটি রুপি। ছবিটি দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবম দিনে আয় করেছে ২২ দশমিক ২৫ কোটি এবং দশম দিনে এটির আয় ৭৫ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সংগ্রহ করেছে ৩৯ কোটি রুপি।

গত রোববার (১২ই অক্টোবর) ছবিটি ৩৯ কোটি টাকা আয় করেছে, যার ফলে এর মোট ঘরোয়া আয় ৪৩৭ দশমিক ৬৫ কোটি রুপি। ফলে ছবিটি ‘সালার: পার্ট ১-সিজফায়ার’-এর ভারতের আয় ছাড়িয়ে গিয়েছে, যা আগে ৪০৬ দশমিক ৪৫ কোটি রুপি আয় করেছিল।

শুধু তাই নয়, ভারতে ৪২০ কোটি রুপি আয় করা এস এস রাজামৌলির ‘বাহুবলী: দ্য বিগিনিং’কেও ছাড়িয়ে গেছে ঋষভের ছবিটি। এছাড়াও, চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র আয়কেও ছাড়িয়ে গেছে ‘কানতারা: চ্যাপ্টার ১’।

আহান পান্ডে ও অনীত পাড্ডার ‘সাইয়ারা’ ভারতে ৪০৯ কোটি রুপি আয় করে। এটি রজনীকান্তর ‘জেলার’কেও ছাড়িয়ে গেছে, যা ৪০৭ কোটি রুপি আয় করেছে।

জে.এস/

ঋষভ শেঠি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250