শুক্রবার, ১৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

‘মাইকেল’-এর পর নতুন সিনেমায় জাফর জ্যাকসন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ৬ই আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক দিয়ে এ বছর অভিনয় শুরু করেছেন জাফর জ্যাকসন। ‘মাইকেল’ সিনেমায় অভিনয় আর নাচের জাদুতে মুগ্ধ করেছেন তিনি। বিশ্বজুড়ে এক বিলিয়ন ডলারের বেশি আয় করে ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ব্যবসাসফল বায়োপিক হিসেবে জায়গা করে নিয়েছে সিনেমাটি। এবার জাফর জ্যাকসন যুক্ত হলেন ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমায়।

আমাজন এমজিএম স্টুডিওস ও মিরাম্যাক্সের নতুন অ্যাকশন থ্রিলার ও মার্ডার মিস্ট্রি সিনেমা ‘সুপারম্যাক্স’-এ অভিনয় করবেন জাফর জ্যাকসন। এতে আরও থাকবেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ ও অভিনেত্রী অ্যানাসোফিয়া রব।

সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, পৃথিবীর অন্যতম সুরক্ষিত ও দুর্ভেদ্য একটি বিশেষ কারাগারের ভেতর ঘটা হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সুপারম্যাক্স সিনেমাটি। এতে দুজন এফবিআই এজেন্টের ভূমিকায় দেখা যাবে উইল স্মিথ ও অ্যানাসোফিয়া রবকে। গল্পে ওই রহস্যময় হত্যাকাণ্ডের তদন্তে নামবেন তারা।

জাফর জ্যাকসনের চরিত্রটির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। জানা গেছে, পুরো সিনেমার মূল রহস্য ও গল্প এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় ভূমিকা পালন করবে।

সুপারম্যাক্স পরিচালনা করছেন ‘হ্যালোইন’, ‘দ্য এক্সোরসিস্ট: বিলিভার’সহ আলোচিত অনেক সিনেমার নির্মাতা ডেভিড গর্ডন গ্রিন। চিত্রনাট্য লিখেছেন ‘হান্টার্স’ ও ‘ইনভেশন’ সিরিজখ্যাত জনপ্রিয় চিত্রনাট্যকার জুটি ডেভিড ওয়াইল ও ডেভিড জে রোসেন। তবে সিনেমা হলে নয়, সুপারম্যাক্স সরাসরি মুক্তি পাবে প্রাইম ভিডিওতে।

মাইকেল জ্যাকসনের ভাই জার্মেইন জ্যাকসনের ছেলে জাফর জ্যাকসন। ১২ বছর বয়স থেকে আনুষ্ঠানিকভাবে গান গাওয়া ও পিয়ানো বাজানো শুরু করেন জাফর। ২০১৯ সালে প্রকাশ পায় তার প্রথম একক গান ‘গট মি সিঙ্গিং’। অ্যান্টোইন ফুকুয়ার পরিচালনায় মাইকেল বায়োপিক দিয়ে অভিনয়ে আসেন জাফর। প্রথম সিনেমার বিশ্বজোড়া সাফল্যের পর হলিউডের একাধিক বড় প্রজেক্টের প্রস্তাবের মধ্য থেকে নিজের দ্বিতীয় সিনেমা হিসেবে সুপারম্যাক্সকেই চূড়ান্ত করলেন এই তরুণ তারকা।

জাফর জ্যাকসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250