শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন পাক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রোববার (১০ই মার্চ) এক্সে এক বার্তায় এ অভিনন্দন জানান পাক প্রধানমন্ত্রী।

শাহবাজ শরিফ লিখেছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমাকে অভিনন্দন জানানোয় আপনাকে ধন্যবাদ। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।

এর আগে, জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ওমর আইয়ুব। জাতীয় পরিষদের ভোটাভুটিতে শাহবাজ শরিফ পান ২০১ ভোট। আর ওমর পেয়েছেন ৯২ ভোট। পাকিস্তানের সংবিধানে বলা আছে, প্রধানমন্ত্রী হতে হলে কোনো প্রার্থীকে পার্লামেন্টের ৩৩৬ সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হবে।

আরো পড়ুন: রোজার তারিখ ঘোষণা করলো আমেরিকা ও অস্ট্রেলিয়া

৭২ বছর বয়সী শাহবাজ এর আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি আরেক সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের নেতা নওয়াজ শরিফের ভাই।

গত ৮ই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদে নির্বাচন হয়। জাতীয় পরিষদের মোট ২৬৪টি আসনে ভোট হয়। ৭৯ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকা পিএমএল-এন আর ৫৪টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে থাকা পিপিপি ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে কেন্দ্রে সরকার গঠন করেছে।

এসি//







প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250