শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান

ভারতের লোকসভা নির্বাচনে সহিংসতা

মণিপুরে ১১ কেন্দ্রে আবারও হবে ভোট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে ১১টি কেন্দ্রে আবার ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে মণিপুরের প্রধান নির্বাচনী কর্মকর্তা বলেছেন, নির্বাচন কর্তৃপক্ষ ১১টি স্থানে ভোট বাতিলের ঘোষণা দিয়ে নতুন ভোটের নির্দেশ দিয়েছে।

ভারতে শুক্রবার (১৯শে এপ্রিল) শুরু হয়েছে লোকসভা নির্বাচন। কয়েকটি ধাপে আগামী পহেলা জুন পর্যন্ত চলছে ভোট গ্রহণ। দেশটিতে রয়েছে প্রায় ১০০ কোটি ভোটার। নির্বাচনের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের।

আরো পড়ুন: ভিসা নিয়ে সুখবর দিল ওমান, কপাল খুলছে বহু প্রবাসীর!

প্রধান বিরোধী দল কংগ্রেস মণিপুরের ৪৭টি ভোটকেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে। বুথ দখল ও নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে তারা।

শুক্রবার মণিপুরে বেশ কয়েকটি সহিংসতার বিক্ষিপ্ত ঘটনা ঘটে। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ ও ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে। সহিংসতার ঝুঁকি সত্ত্বেও প্রচুর পরিমাণে ভোটার উপস্থিত হয়েছিল ভোটকেন্দ্রগুলোতে। 

সূত্র:এনডিটিভি 

এইচআ/ 

মণিপুর ভারতের লোকসভা নির্বাচন পুনঃভোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250