শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাতিঘরের ‘মাংকি ট্রায়াল’ নাটকের ২৫তম প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২১ সালের শেষ দিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর নাট্যদল বাতিঘর থিয়েটার মঞ্চে নিয়ে এসেছিল তাদের ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’। চার বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মাংকি ট্রায়ালের রজতজয়ন্তী প্রদর্শনী। ১৯শে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির ২৫তম প্রদর্শনী।

জেরম লরেন্স এবং রবার্ট এডউইন লির মূল গল্প অবলম্বনে মাংকি ট্রায়াল নাটকের মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। নাটকের গল্প ১৯২৫ সালের, আমেরিকার বহুল আলোচিত ‘স্কোপস মাংকি ট্রায়াল’-এর ঘটনা অবলম্বনে, যেখানে একজন নিরীহ স্কুলশিক্ষক ক্লাসে বিজ্ঞান শিক্ষা দিতে গিয়ে বিবর্তনবাদ ও বিবর্তনবাদ সম্পর্কিত ডার‌উইনের থিউরি নিয়ে আলোচনা করেন।

যার কারণে তাকে বাটলার আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং তৎকালীন প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ মৌলবাদীরা ক্রোধে ফেটে পড়ে। রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করার দায়ে জেলখানায় বন্দী করা হয় বিজ্ঞান শিক্ষককে।

সারা বিশ্বের গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এই মামলাটি আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। ১৯২৫ সালের বহুল আলোচিত সেই ঘটনার শতবর্ষে বাতিঘর আয়োজন করছে নাটক মাংকি ট্রায়ালের রজতজয়ন্তী প্রদর্শনী।

প্রদর্শনীর খবর জানিয়ে নির্দেশক মুক্তনীল ফেসবুকে লিখেছেন, ‘নির্বোধের মাথার তৈরি আইন, সাথে গণতান্ত্রিক প্রক্রিয়া... আমন্ত্রণ বাতিঘরের নাটক মাংকি ট্রায়াল-এর রজতজয়ন্তী সন্ধ্যায়। নাটক হবে, গান হবে, আনন্দ হবে। আসুন, দেখুন আর মিলিয়ে নিন, ১০০ বছরে আমরা কতটা পেছালাম!’ ইতিমধ্যে অনলাইনে শুরু হয়েছে মাংকি ট্রায়ালের ২৫তম প্রদর্শনীর অগ্রিম টিকিট বিক্রি।

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250