রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

আরিফিন শুভর বলিউডে যাত্রা, টিজারেই চমক

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

আরিফিন শুভ চুপচাপ শুটিং করেন, যেমনটা এখনো করে যাচ্ছেন। আগামী ঈদের সিনেমার শুটিং নিয়ে যখন শুভ আলোচনায়, ঠিক তখনই তাকে নিয়ে তৈরি বলিউডের ‘জ্যাজ সিটি’ সিরিজের টিজার ভক্তদের আনন্দের উপলক্ষ হয়ে উঠল।

আজ মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যায় সিরিজের টিজার প্রকাশিত হয়। এতে শুভকে দেখে চমকে যান ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা। টিজার দেখার পর সবাই একবাক্যে বলেছেন, ঢালিউড ও টলিউডে নিজেকে প্রমাণের পর এবার তিনি পা রাখছেন বলিউডের মূল স্রোতে—তাও আবার কেন্দ্রীয় চরিত্রে।

বলিউডে বাংলাদেশের অভিনেতাদের উপস্থিতি হাতে গোনা। তবে মুখ্য চরিত্রে তা আরও কম। সেসব স্মৃতি পেরিয়েই যেন নতুন আশার আলো দেখালেন আরিফিন শুভ। ‘জ্যাজ সিটি’র টিজার দেখে মনে হয়েছে, প্রথমবারের মতো কোনো বলিউড প্রজেক্টে তিনিই গল্পের কেন্দ্রবিন্দু।

সনি লিভ প্রযোজিত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে জিমি রায়ের চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। আজ সিরিজটির টিজার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় সনি লিভ। টিজারের কয়েক ঝলকেই স্পষ্ট—পুরো সিরিজটি আবর্তিত হবে জিমি রায়কে ঘিরে। প্রতিটি দৃশ্য, প্রতিটি আবেগ যেন তার চরিত্রের ভেতর দিয়েই দর্শকের কাছে পৌঁছাবে।

টিজারে আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে। কখনো ধূসর রঙের স্লিম কাট স্যুটে সংযত ও গম্ভীর, কখনো আবার সাদা ঝকঝকে স্যুটে নাচের ছন্দে। রেট্রো চুল আর পোশাকে ফুটে উঠেছে ১৯৭০-এর দশকের আবহ। শুধু লুকেই নয়, চলন-বলন আর অভিব্যক্তিতেও সেই সময়কে জীবন্ত করে তুলেছেন তিনি।

জিমি রায় চরিত্র নিয়ে শুভ বলেন, ‘এটি একটি বহুমাত্রিক গল্প—যেখানে সংলাপের পাশাপাশি সংগীতও সমানভাবে কথা বলে। সংগীত, নীরবতা আর অনুভূতির সমন্বয়ে জ্যাজ মিউজিকের এক গভীর আবহ তৈরি হয়েছে।’ উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিরিজে তিনি সংলাপ দিয়েছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি।

‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে। সেই সময়ের টানাপোড়েন, পরিবর্তন আর মানুষের ভেতরের দ্বন্দ্ব উঠে আসবে গল্পে। সিরিজটির পরিচালক, গল্পকার ও চিত্রনাট্যকার সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। পাশাপাশি থাকছেন বলিউড ও টলিউডের আরও কিছু পরিচিত মুখ।

সনি লিভ জানিয়েছে, ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে ২০২৬ সালের ৬ই ফেব্রুয়ারি।

প্রেক্ষাগৃহে আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নীলচক্র’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ঠিকানা বাংলাদেশ’।

আরিফিন শুভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250