মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন

শবেবরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিলো : পরীমণি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। রোববার (২৫শে ফেব্রুয়ারি) রীতিমতো ক্ষেপে বিস্ফোরক হয়ে নেটদুনিয়ায় ধরা দিলেন পরীমণি। তার সঙ্গে এমন কিছু ঘটেছে যার প্রতিবাদ করতে গিয়ে বেশ অগ্নিশর্মা হয়েছেন তিনি।

আজ দুপুরে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক। শবেবরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।’

হঠাৎ কেন চটেছেন পরীমণি? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জাল বুনেছে নায়িকার ভক্তদের মনে। বিষয়টি জানতে পরীমণির মন্তব্যের ঘরে জানতে চাইলেও ভক্তদের কোনো জবাব দিচ্ছেন না তিনি।

তবে পরীর স্ট্যাটাসে নির্মাতা চয়নিকা চৌধুরীর কমেন্ট থেকে বোঝা যাচ্ছে বিষয়টি সম্পর্কে বেশ অবগত তিনি। নায়িকার মন্তব্যের ঘরে তিনি লিখেছেন— খুব দুঃখিত। ভয়ংকর ব্যাপার। এটা কোনও কথা নাকি? পরীমণি কি আর বলব! সব শুনে আমি স্তম্ভিত।

আরো পড়ুন: আম্বানি পুত্রের রাজকীয় বিয়েতে থাকবেন বিল গেটস-জাকারবার্গ

স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণির দুনিয়া এখন একমাত্র সন্তান রাজ্য। বলা যায়, রাজ্যকে ঘিরেই তার সব। বর্তমানে ছেলের দেখাশুনা একাই করছেন পরীমণি। পাশাপাশি কাজেও ফিরেছেন এই নায়িকা।

ইতোমধ্যে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমণি। এরপর যুক্ত হয়েছেন ‘খেলা হবে’ নামের নতুন একটি সিনেমায়। এছাড়া তার হাতে রয়েছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’।

সম্প্রতি নায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন পরীমণি। এ ছাড়া ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘বুকিং’। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন।

এসি/  আই.কে.জে

পরীমণি শবেবরাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250