শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

প্রেমিককে সামনে আনলেন জেনিফার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জেনিফার অ্যানিস্টন হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার শেষ নেই। আবারও প্রেমে পড়েছেন এই তারকা অভিনেত্রী—বিষয়টি নিয়ে কয়েক মাস ধরেই চর্চা চলছে।

এবার নিজেই সেই গুঞ্জনে ভিত্তি দিলেন জেনিফার অ্যানিস্টন। প্রেমিককে সামনে আনলেন। প্রেমিকের নাম জিম কার্টিস, তিনি পেশায় একজন মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ।

গত রোববার (২রা নভেম্বর) জিম কার্টিসের জন্মদিন ছিল, এদিন কার্টিসের সঙ্গে তোলা একটি সাদা–কালো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাকে শুভেচ্ছা জানান জেনিফার অ্যানিস্টন।

পোস্টে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার ভালোবাসা।’ ছবিতে দুজনকে আলিঙ্গন করতে দেখা গেছে।

কয়েক মাস ধরেই এই জুটিকে বিভিন্ন আয়োজনে দেখা গেছে, সেপ্টেম্বরে ‘দ্য মর্নিং শো’র প্রিমিয়ার শোতে হাজির হয়েছিলেন জিম কার্টিস। তখন থেকে দুজনের সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছিল।

দুজনের সম্পর্ক নিয়ে এখনো কেউই সরাসরি কথা বলেননি। কার্টিস ইনস্টাগ্রামে সক্রিয়, তার অনুসারীর সংখ্যা সাড়ে ৬ লাখের বেশি। তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত ভিডিও পোস্ট করেন।

নব্বইয়ের দশকে টেলিভিশন সিটকম ‘ফ্রেন্ডস’-এ অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন।

‘বিউটিফুল মাইন্ড’ সিনেমা মুক্তির পর কাকতালীয়ভাবে একই বছর পিপলস ম্যাগাজিনের সেরা ‘বিউটিফুল পিপল’ হিসেবে জায়গা পেয়েছিলেন। 

ব্র্যাড পিটের সঙ্গে পাঁচ বছর সংসার করেছেন তিনি, ২০০৫ সালে বিচ্ছেদ ঘটে। ২০১৫ সালের আগস্ট মাসে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনেকটা লুকিয়েই জেনিফার অ্যানিস্টন বিয়ে করেন জাস্টিন থেরক্সকে। বিয়ের আগে চার বছর প্রেমও করেছেন এ জুটি। ২০১৮ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের।

সেই বিচ্ছেদের পর প্রথমবারের মতো প্রেমিককে সামনে আনলেন জেনিফার অ্যানিস্টন। নতুন জুটিকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। লেসলি ম্যান, মিরান্ডা কের, জেনা ডিউয়ানসহ বেশ কয়েকজন তারকা অভিনন্দন জানিয়েছেন। কমেডিয়ান অ্যামি শুমার লিখেছেন, ‘দারুণ জুটি।’

‘ব্রুস অলমাইটি’, ‘মারলি অ্যান্ড মি’, ‘হরিবল বসেস’–এর মতো হিট সিনেমায় অভিনয় করেছেন জেনিফার অ্যানিস্টন। তার সম্পদের পরিমাণ আনুমানিক ৩২০ মিলিয়ন ডলার।

 জে. এস/

জেনিফার অ্যানিস্টন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250