শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

আবারও উপস্থাপনায় তাহসান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দ্বিতীয় সিজন নিয়ে আসছে পারিবারিক বিনোদনের চিত্র বদলে দেওয়া ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। প্রথম সিজনের মতো এবারের আসরও উপস্থাপনা করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান।

গতকাল মঙ্গলবার (৪ঠা নভেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে বঙ্গ। তারা জানায়, শিগগিরই ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর সিজন ২ আসছে।

এই ডিসেম্বরেই শুটিং (নির্মাণ কাজ) শুরু হবে। নতুন সিজনে থাকছে আরো বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। প্রতিযোগীরা বাংলাদেশের এই প্রিয় গেম শো-তে জিততে এবং সেরা হতে লড়বেন।

নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান, কারণ এটি পরিবারগুলোকে আবারও বসার ঘরে একই সোফায় ফিরিয়ে এনেছে এবং তাদের মধ্যে মিষ্টি সব তর্ক-বিতর্ক আর হাসির একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছে।

সিজন-২ আরো বড় পরিসরে হতে যাচ্ছে। সারাদেশ থেকে আরো নতুন নতুন পরিবারকে এই শো-তে স্বাগত জানাতে, তাদের সঙ্গে হাসতে এবং একসঙ্গে নতুন সব স্মৃতি তৈরি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

সিজন ২-এর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি, এর রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে। সারাদেশের উৎসাহী পরিবারগুলোকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

যারা পরিবারের সঙ্গে মজা করতে ভালোবাসেন কিংবা একটি ভালো চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তাদের প্রত্যেককে এই জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতায় অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে সিজন-১ ১০০ কোটিরও বেশি ভিউ এবং ২.৫ কোটিরও বেশি ইউনিক দর্শকের সম্পৃক্ততা অর্জন করেছে। সিজন ১-এর সবগুলো পর্ব এখনো বঙ্গতে বিনা মূল্যে দেখা যাচ্ছে।  

প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় শো-টি পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সারাদেশ থেকে ৪৮টি পরিবার অংশ নিয়েছিল। অনুষ্ঠানে ছিল দারুণ প্রতিযোগিতা, অনেক আবেগের মুহূর্ত আর পরিবারের সবার মাঝে মজার সব খুনসুটি। শো-তে ৩০ লাখ টাকারও বেশি পুরস্কার দেওয়া হয়েছে।

জে.এস/

তাহসান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250