শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্ত্রী-সন্তান নিয়ে বচ্চনবাড়ি ছাড়ছেন অভিষেক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঐশ্বরিয়া-আরাধ্যাকে নিয়ে বচ্চনবাড়ি ছাড়ছেন অভিষেক। দীর্ঘদিন ধরেই অভিষেক-ঐশ্বরিয়ার ১৬ বছরের বিবাহিত সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা হচ্ছে।  

পুত্রবধূ ঐশ্বরিয়ার সঙ্গে দ্বন্দ্ব যেন লেগেই আছে জয়া বচ্চনের। শাশুড়ি ও ননদের সঙ্গে সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে অভিনেত্রীর। যদিও এ নিয়ে বচ্চন পরিবারের কেউই মুখ খোলেননি। তাই নিজের দাম্পত্য জীবনকে সুখী করতেই বচ্চনবাড়ি ছেড়ে অন্যত্র ওঠার পরিকল্পনা অভিষেকের। 

অশান্তির জেরেই নাকি ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জানা গেছে, বোরিভালি এলাকায় ১৫.৪২ কোটি টাকায় ৬টি ফ্ল্যাট কিনেছেন অভিষেক। গত ২৮শে মে ফ্ল্যাটের আইনি প্রক্রিয়াও সেরে ফেলেছেন। অভিনেতার নতুন এই ফ্ল্যাটের জন্য বরাদ্দ করা হয়েছে ১০টি গাড়ি রাখার জায়গা।

আরো পড়ুন: ১০ লাখ টাকা অনুদান দিলেন ডিপজল

বলিউড সূত্রের খবর, শাশুড়ি জয়ার সঙ্গে নাকি ঐশ্বরিয়ার একেবারেই বনিবনা নেই। গেল বছরের দীপাবলি থেকেই বচ্চন পরিবারে অশান্তির খবর শোনা যাচ্ছে।

কয়েক দিন আগে খবরে এসেছিল বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক। এবার দেখা যায়, ঐশ্বরিয়ার হাতেও নেই বিয়ের আংটি। যে আংটিকে সবসময় আগলে রাখতেন তিনি।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসি/


অভিষেক বচ্চনবাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250