শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

রচনা নন, এবার ‘দিদি নাম্বার ১’ সঞ্চালনায় মীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বেশ অনেক বছর ধরে ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন শো ‘দিদি নম্বর ১’ সঞ্চালনা করছেন রচনা ব্যানার্জি। এবার তাতে আসছে পরিবর্তন। এখন থেকে শোটি সঞ্চালনা করতে দেখা যাবে মীর আফসার আলীকে।

সম্প্রতি ‘দিদি নম্বর ১’র নতুন প্রমো প্রকাশ্যে আসার পর থেকে কৌতূহলী হয়েছে দর্শক। সেই প্রমোতে রচনার পরিবর্তে দেখা যাচ্ছে মীরকে। 

এ বিষয়ে মীর ভারতীয় গণমাধ্যমকে জানান, পাকাপাকিভাবে নয়, তিনটি পর্বের সঞ্চালনা করেছেন তিনি। এই তিনটি পর্বের মধ্যে একটির সম্প্রচার হয়ে গেছে বৃহস্পতিবার (১৩ই নভেম্বর)। শুক্রবার সম্প্রচারিত হবে দিদি নম্বর ১’র শিশুদিবস স্পেশাল পর্ব এবং শনিবার সম্প্রচারিত হবে অতীতে ‘মিরাক্কেল’র প্রতিযোগী ও তাদের স্ত্রীদের নিয়ে একটি বিশেষ পর্ব।

অনেকের মনেই প্রশ্ন জাগছে যে, রচনা ব্যানার্জি কোথায় গেলেন? শোনা যাচ্ছে, তিনি নাকি ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন। কেউ আবার বলছেন এই মুহূর্তে বিদেশে রয়েছেন তিনি। তাই তার শোয়ে কয়েকদিনের জন্য এই রদবদল ঘটেছে। খুব তাড়াতাড়িই নাকি তাকে দেখা যাবে নতুন পর্বে।

জে.এস/

মীর আফসার আলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250