বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘মেয়েকে নিয়ে সিনেমার ক্ষতি করবেন না’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিনেত্রী রানী মুখার্জি এখন হিন্দি সিনেমা প্রতিষ্ঠিত নাম। বাবা নির্মাতা ছিলেন, তবু চলচ্চিত্রে শুরুটা তার জন্য সহজ ছিল না। বিশেষ করে তার মা কৃষ্ণা মুখার্জি নিজেই আপত্তি করেছিলেন। ‘রাজা কী আয়েগি বরাত’ সিনেমার অডিশন দেওয়ার পর তিনি প্রযোজককে বলেছিলেন রানীকে ছবিতে নেওয়া হলে সিনেমাই ক্ষতিগ্রস্ত হবে! তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

এক সাক্ষাৎকারে রানী জানালেন, শুরুতে মা অভিনয় নিয়ে রাজিই ছিলেন। ‘মা বলেছিলেন, তুমি চেষ্টা করো, দেখো কেমন হয়। কিন্তু প্রথম স্ক্রিন টেস্টের পর তিনি মনে করলেন আমি ভালো কাজ করছি না। তাই প্রযোজককে বললেন, “আমার মেয়েকে নিলে তুমি হয়তো ক্ষতিগ্রস্ত হবে। ভালো হবে না।” প্রযোজক তখনো আমার প্রতি আগ্রহী ছিলেন। তবে মা বুঝতে পারলেন আমি তখনো তৈরি হইনি’, বলেন রানী।

রানী আরও বলেন, তার বাবা রাম মুখার্জি ছবিতে যোগ দেওয়ার ব্যাপারে খুব উৎসাহী ছিলেন না। রানী বলেন, ‘সেই সময়ে সিনেমা পরিবার থেকে মেয়েরা খুব কমই অভিনয় করত। মূলত ছেলেসন্তানরা পেশা অনুসরণ করত। তখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা সহজ বা সম্মানজনক পেশা হিসেবে দেখা হতো না।’

পরবর্তী রানী ‘ব্ল্যাক’, ‘মর্দানি’, ‘হিঁচকি’, ‘নো ওয়ান কিলড জেসকি’, ‘মিমেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ইত্যাদি সিনেমা দিয়ে দর্শক-সমালোচকের নজর কাড়েন। সবশেষ সিনেমাটির জন্য সম্প্রতি সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

জে.এস/

রানী মুখার্জি বলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250