শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য (এমপি) ও দলটির সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ সোমবার (১১ই আগস্ট) সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ রাস্তায় গড়ালে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের জ্যেষ্ঠ কয়েকজন এমপিকে আটক করে পুলিশ।

পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, রাস্তায় রাজনীতিবিদ ও বিপুলসংখ্যক দলীয় কর্মীর ভিড়। কেউ রাস্তায় বসে আছেন, কেউ পতাকা ও ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন। অনেকে পুলিশ ও তাদের ব্যারিকেডের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন।

কংগ্রেসের ‘ইন্ডিয়া’ জোট আজ দিনের শুরুতেই নির্বাচন কমিশনের দপ্তরে মিছিল নিয়ে যায়। নির্বাচন কমিশনের ভবনটি ভারতের পার্লামেন্টে ভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে। পুলিশ পার্লামেন্টের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেয়। পুলিশের ব্যারিকেড ভেঙে কিছু বিক্ষুব্ধ বিক্ষোভকারী এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশের বাধায় একপর্যায়ে মিছিল থেমে যায়। বিক্ষোভস্থলের আগের কিছু ফুটেজে দেখা যায়, রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের মতো জ্যেষ্ঠ নেতারা রাস্তায় বসে আছেন। তাদের চারপাশে স্লোগানে মুখর প্রতিবাদকারীরা ঘিরে রেখেছেন। এই বিক্ষোভের কারণে আজ ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষই দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।

বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশন যোগসাজশ করে ভোটার তালিকা কারসাজি এবং ভোট জালিয়াতি করছে।

এ অভিযোগের সূত্রপাত গত বছরের মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের সময়। বিরোধী জোট—কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে) ও এনসিপির (শারদ পাওয়ার) দাবি, নির্বাচন কমিশন ভোটার তালিকা বদলে বিজেপির জয় নিশ্চিত করেছে। তারা উল্লেখ করেছেন, রাজ্যের কেন্দ্রীয় নির্বাচনের মাত্র ছয় মাস পর হঠাৎ অস্বাভাবিকভাবে নতুন ভোটার সংখ্যা বেড়ে যাওয়া বড় অসংগতি।

ভারত রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250