সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

ন্যাম ও সাউথ সামিটে দেশের প্রতিনিধিত্ব করতে উগান্ডায় পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সুখবর

জোট নিরপেক্ষ আন্দোলনের (Non-Aligned Movement-NAM) ১৯তম শীর্ষ সম্মেলন এবং গ্রুপ ৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে (South Summit) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

ঢাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে রওনা হয়ে শুক্রবার (২০শে জানুয়ারি) বিকেলে মধ্য উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কেনিয়ায় নিযুক্ত ও একই সাথে উগান্ডায় স্বীকৃত বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও জাতিসংঘে দেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদুত মুহাম্মদ আবদুল মুহিত প্রতিনিধি দলের সদস্য হিসেবে সম্মেলনে যোগ দিচ্ছেন। 

জাতিসংঘের পরে বিশ্বের বৃহত্তম রাষ্ট্রজোট হিসেবে ১৯৬১ সালের পয়লা সেপ্টেম্বর বেলগ্রেডে গঠিত জোট নিরপেক্ষ আন্দোলনে বর্তমান ১২০ সদস্য রাষ্ট্রের পাশাপাশি ২০ পর্যবেক্ষক রাষ্ট্র ও ১০ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ বৈঠক এবং ১৯৬৪ সালের ১৫ই জুন জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে সৃষ্ট উন্নয়নশীল ৭৭ দেশের গ্রুপ ও চীনের শীর্ষ পর্যায়ের দক্ষিণ সম্মেলন -এই দুই বহুপাক্ষিক সম্মেলনে যোগদান শেষে মন্ত্রী ২২শে জানুয়ারি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এসকে/ এএম/ 

পররাষ্ট্রমন্ত্রী উগান্ডা ন্যাম সাউথ সামিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250