শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

ভোগান্তি কমাতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যে উদ্যোগ নিলো পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত যানবাহন একমুখী রাখার সিদ্ধান্ত নিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ। 

ঢাকা থেকে যানবাহনগুলো চারলেন সড়কের সুবিধায় আসতে পারে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত। কিন্তু এরপর থেকে সেতু পর্যন্ত চলতে হয় দুই লেনে। আর এতেই যানজটের কবলে পড়তে হয় যানবাহনগুলোকে। তবে এবার এলেঙ্গা থেকে সেতুর টোল প্লাজার কাছে গোল চত্বর পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক একমুখী করার পরিকল্পনা করেছে জেলা পুলিশ।

আরো পড়ুন: এবার প্রেমের টানে ঝালকাঠিতে ভারতীয় যুবক

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার গণমাধ্যমকে জানান, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত দুই লেনের সড়কে শুধু ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনই চলবে। আর উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন সেতু পার হয়ে গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা পর্যন্ত আসবে। এতে যানজট কমবে বলে জানান তিনি।

এদিকে, যাত্রীরা যানজটে আটকা পড়লে দুর্ভোগ কমাতে মহাসড়কের পাশে পেট্রোল পাম্প, হোটেল রেস্তোরাঁগুলোতে যেন শৌচাগার ব্যবহার করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ভূঞাপুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল গণমাধ্যমকে বলেন, এবার যানজটে যাত্রীদের তেমন ভোগান্তিতে পড়তে হবে না বলে আশা করা যাচ্ছে। যানজটে পড়লেও যাত্রীদের ভোগান্তি কমাতে তাদের পক্ষ থেকেও নানা উদ্যোগ নেয়া হয়েছে।   

এইচআ/  


যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250