রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: আইআরআইয়ের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী *** সাগর-রুনি হত্যা: তদন্তে সহযোগিতা চেয়ে প্রসিকিউশনে আবেদন পরিবারের *** আদালতের রায়-আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট *** চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু *** নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ *** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান

রাজধানী ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরবারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস। আগামী ১লা জুলাই থেকে এ প্রকল্পের কাজ শুরু হবে বলে তিনি জানান। খবর বাসসের।

গতকাল শুক্রবার (১৬ই মে) উপদেষ্টা আসিফ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন। ওই পোস্টে তিনি জানান, 'প্রকল্পটি শুরু হতে যাচ্ছে আগামী ১লা জুলাই থেকে। শহরে গণপরিবহনের সমস্যা সমাধানে এ উদ্যোগ নিয়েছে সরকার।'

এদিকে এ প্রকল্পের আওতায় কেনা হচ্ছে ৪০০ বাস। এর মধ্যে চার্জিং ডিপো থাকছে ৩টি। তবে প্রকল্পটি শেষ করা হবে ২০৩০ সালের মধ্যে। এ প্রকল্পে বিশ্বব্যাংক দেবে ২ হাজার ১৩৫ কোটি, আর সরকার দেবে ৩৭৫ কোটি টাকা।

উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে অপর এক পোস্টে বলেছেন, 'এ অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্যার লড়াইয়ের অনুপ্রেরণা মাওলানা ভাসানীর ডাকা ফারাক্কা লংমার্চ।'

গতকাল ১৬ই মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেওয়া এক পোস্টে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, মাওলানা ভাসানীর ডাকে লাখো জনতা পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নেন।

আরএইচ/

ঢাকা উপদেষ্টা আসিফ মাহমুদ বৈদ্যুতিক বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: আইআরআইয়ের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যা: তদন্তে সহযোগিতা চেয়ে প্রসিকিউশনে আবেদন পরিবারের

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

আদালতের রায়-আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250