সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে?

পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের দ্বারস্থ বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশ থেকে চুরি হওয়া সম্পদ ফেরাতে রোডম্যাপ তৈরি করছে বাংলাদেশ। যাতে শেখ হাসিনার শাসনামলে দেশ থেকে পাচার হওয়া ৭৫ থেকে ১০০ বিলিয়ন ডলার ফেরত আনা যায়। চলতি বছরের শেষের মধ্যে হাসিনা, তার সরকারের সাবেক মন্ত্রী এবং নয়টি ব্যবসায়ী গোষ্ঠীসহ বিভিন্ন পক্ষে পাচার করা সম্পদের অর্ধেক ফেরত আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্রিটেনের সঙ্গে ঢাকা যোগাযোগ করছে এ আশায় যে, ব্রিটিশ কর্তৃপক্ষ যেন অবৈধভাবে টাকা পাচার করা ব্যক্তিদের বিরুদ্ধে আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে রাজি হয়। এসব ব্যক্তি বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে ব্রিটেন, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে রেখেছেন।’

পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সোমবার (১৭ই মার্চ) লন্ডনে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যাতে ব্রিটিশ সরকারকে বাংলাদেশ ১১টি বাংলাদেশি ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে উৎসাহিত এবং অবৈধভাবে পাচার করা অর্থ উদ্ধার করতে পারে।

পোর্টকুলিস হাউসে অনুষ্ঠিত বৈঠকে গভর্নর আহসান এইচ মনসুর ব্রিটিশ আইনপ্রণেতাদের বলেন, ‘কিছু ব্যবসায়ী সরাসরি বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম থেকে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার পাচার করেছেন। (এই পাচার করা অর্থ উদ্ধারে) ব্রিটেন হলো প্রথম দেশ, যাদের সাহায্য আমরা চাইছি... যদি ব্রিটেনের আইনি ব্যবস্থায় কিছু ইতিবাচক হয়, তাহলে বিশ্বব্যাপী এর প্রতিক্রিয়া থাকবে।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, ‘ব্রিটিশ সরকারের সহায়তায় অন্যান্য দেশকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য অনুপ্রাণিত করা হবে।’ সফরে আহসান এইচ মনসুরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং বর্তমান ও সাবেক বিচারমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছে। বুধবার (১৯শে মার্চ) আহসান এইচ মনসুর আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে একটি সম্মেলনের আয়োজন করবেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে ১১টি ব্যবসায়ী গোষ্ঠীর পাচার করা অর্থ উদ্ধার করতে চাইছে, তাদের নাম এখনো প্রকাশ করেনি।

আহসান এইচ মনসুর নিক্কেই এশিয়াকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক বাংলাদেশি আইনপ্রণেতাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের ওপর অন্তত ১৫০টি মামলা প্রস্তুত করেছে, যাতে পুনরুদ্ধার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায়।’

এইচ.এস/


অর্থ পাচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির

🕒 প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

🕒 প্রকাশ: ১০:২৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250